News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। খয়েরপুর বাজারে সন্ত্রাসীদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন বিরোধী দল সিপিআইএমের যুব সংগঠনের নেতা। আহত জীবনে তাকে দেখতে জিবির হাসপাতালে যান বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যের শাসক দলের নেতারা সন্ত্রাস নেই বলে জোর গলায় দাবি করলেও নির্বাচনোত্তর সন্ত্রাস বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। শাসক দলের নেতাদের কোনো নির্দেশ মান্য করছেনা দলীয় উশৃংখল-কর্মী সমর্থকরা। তাতে জনমনে আতঙ্ক ক্রমশ বাড়ছে।। বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। রাজধানী আগরতলা শহর সংলগ্ন খয়ের পুর বাজারে সিপিআইএম যুব সংগঠনের এক নেতাকে সঙ্গবদ্ধ হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করেছে শাসকদলের দুর্বৃত্ত বাহিনী। আহত বিরোধী দলের নেতার নাম সমিরন কর।

জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন কর জানায় গতকাল সন্ধ্যা রাতে এসে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য খয়ের পুর বাজারে গিফটের জিনিস কিনতে এসেছিল। তখন তার উপর সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়। আত্মরক্ষার জন্য যুবনেতা সম্মেলন করে একটি কাপড়ের দোকানের ভিতর আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে গিয়ে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। দোকানের ভিতর ফেলে তাকে প্রচন্ড ভাবে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে দোকানের ভেতর থেকে টেনে বাইরে ফেলে দেওয়া হয়।

সিটি কন্ট্রোলের পুলিশ গাড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় পনেরটি সেলাই লেগেছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে বিরোধী দলনেতা মানিক সরকার জিবি হাসপাতালে গিয়ে আহত যুবনেতা সম্পর্কে দেখে আসেন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সমিরন পর জানায় তিনি ছয়জনকে চিনতে পেরেছেন। তাদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে খয়ের পুর এলাকার সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top