News Flash

  • Home
  • Uncategorized
  • Terrible fire : কালিপুর এলাকায় সরকারি ভাবে বর্জ্য ফেলার জায়গায় ভয়াবহ আগুন
Image

Terrible fire : কালিপুর এলাকায় সরকারি ভাবে বর্জ্য ফেলার জায়গায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। কৈলাসহর পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের কালিপুর এলাকায় সরকারি ভাবে বর্জ্য ফেলার জায়গায় ভয়াভয় আগুন। তাতে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন এক সময় কৈলাসহর পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের কালিপুর এলাকায় সরকারি ভাবে বর্জ্য ফেলার জায়গায় ভয়াভয় আগুন লাগে। দুস্কৃতিকারীরা এই আগুন লাগিয়েছে বলে আশঙ্কা। এর ফলে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কালিপুর এলাকায়। বিষাক্ত ধোঁয়া ও গন্ধে দুর্বিষহ অবস্থা এলাকার সাধারন নাগরিক ও পথচলতি মানুষের। দীর্ঘ কয়েক বছর ধরে কৈলাশহর পুর পরিষদ এর তরফ থেকে পুর পরিষদ এলাকার সমস্ত বর্জ্য ফেলা হয় কালিপুর এলাকায়। বলা যায় শহরের জনবহুল এলাকা এই বর্জ্য ফেলার স্থান এর পাশেই রয়েছে দুটি স্কুল।

স্থানীয়দের তরফ থেকে একাধিকবার মহকুমা প্রশাসক, পুরো পরিষদ ও জেলা শাসককে জানিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয়রা বহুবার রাস্তা অবরোধ করে এর প্রতিবাদ জানান। বর্তমানে নির্দিষ্ট বাউন্ডারির বাইরে রাস্তায় বজ্য ফেলে চলে যাচ্ছে পুর পরিষদের কর্মীরা। স্থানীয়রা বাধা দিতে চাইলে তাদের হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগ। এই আগুন দুষ্কৃতিকারীদের লাগানো নাকি পুর পরিষদের কর্মীরাই বর্জ্য কমানোর জন্য কৌশলে আগুন লাগিয়ে চলে গেছে সে নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা প্রত্যক্ষ করার পর স্থানীয়দের তরফ থেকে মহকুমা প্রশাসন ও পুর পরিষদকে জানানো হয়।প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর ঘটনাস্থলে একটি দমকলের গাড়ি এসে সামান্য জল ছিটিয়ে চলে যায়।

দমকলের কর্মীদের বক্তব্য পূর্বেও একাধিকবার এ ধরনের ঘটনা হয়েছে। তাতে তারাও বিরক্ত। জনবহুল এলাকায় এ ধরনের বর্জ্য ফেলার স্থান বাছাই করাই ভুল হয়েছে বলে অনেকেরই অভিমত। তবে কৈলাশহর পুর পরিষদ এর তরফ থেকে এই বর্জ্য ফেলার স্থান পরিবর্তনের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন ভাইস চেয়ারপারসন নিতিশ দে সহ কৈলাশহর মহকুমা শাসক সোনামুখী এলাকায় একটি বর্জ্য ফেলার স্থান নির্ণয় করে কাজ শুরু করেছিল। কিন্তু বিভিন্ন অজুহাতে রাজনৈতিক দলগুলি এই কাজে বাধা দেয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো সময়ে জনবিক্ষোভ ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top