News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম ৯ বছরের শিশু
Image

Accident : বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম ৯ বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। বিশালগড় বাইদ্যার দিঘি এলাকায় স্কুল থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতরভাবে জখম ৯ বছরের শিশু। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকাল দশটা নাগাদ বাইদ্যার দিঘি স্কুল থেকে নিজ বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় ৯ বছরের শিশু হৃদম রায়। রাস্তায় ৯ বছরের শিশুকে ছটফট করতে দেখে পথচলতি লোকেরা পরিবারের লোকদেরকে খবর পাঠায়। পরিবারের লোকেরা খবর শুনে তড়িঘড়ি ছুটে আসে বাইদ্যার দিঘি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাস্থলে। সেখান থেকে আহত ৯ বছরের শিশুকে পরিবারের লোকজনরা উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে।মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য আগরতলার হাপানিয়া হসপিটালে রেফার করে দেয়।


দুঃখজনক বিষয় হল রাস্তায় ৯ বছরের শিশু ছটফট করতে দেখে বাড়িতে খবর পাঠানো হলেও শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় বাসিন্দারা। মানবিকতাবোধ নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে।পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তবে বাইক চালককে আটক করেছেন স্থানীয় জনগণ । এখন দেখার বিষয় বাইক আরোহীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার লোকজন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top