News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি সরকারকে উচিত শিক্ষা দেবে জনগণ : অশোক গেহলট
Image

বিজেপি সরকারকে উচিত শিক্ষা দেবে জনগণ : অশোক গেহলট

জয়পুর, ৩ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রের বিরুদ্ধে সুর ছড়ালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট। বললেন, জনগণের সমস্যার দিকে মনোনিবেশ করছে না সরকার, তাই মানুষই সরকারকে উচিত শিক্ষা দেবে। আগামী ১২ ডিসেম্বর জয়পুরের আয়োজিত হতে চলেছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের একটি জনসভা। বিদ্যাধর নগরের সেই জনসভা স্থল পরিদর্শন করতে এসে শুক্রবার অশোক গেহলট বলেছেন, “দেশের জনগণের সমস্যার কথা শুনছে না কেন্দ্র। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ, অথবা কৃষকদের সমস্যা, কোনও কিছুই পরোয়া করে না কেন্দ্র।”

কেন্দ্রীয় সরকারকে অহঙ্কারী আখ্যা দিয়ে গেহলট বলেছেন, “কেন্দ্র শুধুই ঔদ্ধত্য দেখাচ্ছে। জনগণ তাঁদের আগামী দিনে উচিত শিক্ষা দেবে।” দিল্লিতে সমাবেশের অনুমতি না দেওয়াকে দুর্ভাগ্যজনক বলেছেন গেহলট। প্রসঙ্গত, দিল্লিতে হওয়ার কথা থাকলেও, ১২ ডিসেম্বর জয়পুরের আয়োজিত হতে চলেছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের জনসভা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top