News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme Court: হাসপাতালের নির্মাণকাজে অনুমতি শীর্ষ আদালতের, দূষণ নিয়ে ১০ ডিসেম্বর ফের শুনানি
Image

Supreme Court: হাসপাতালের নির্মাণকাজে অনুমতি শীর্ষ আদালতের, দূষণ নিয়ে ১০ ডিসেম্বর ফের শুনানি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে হাসপাতালের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বায়ুদূষণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় দিল্লি সরকার, ওই হলফনামায় দিল্লির হাসপাতালগুলির নির্মাণকাজের জন্য অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়। সেই আবেদন মেনে নিয়েছে শীর্ষ আদালত। দিল্লিতে হাসপাতালের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বায়ুদূষণ নিয়ে ফের শুনানি হবে এক সপ্তাহ পর আগামী ১০ ডিসেম্বর।

এদিন উত্তর প্রদেশ সরকারকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে এদিন সর্বোচ্চ আদালতে জানানো হয়, শিল্প-কারখানা বন্ধ হওয়ার ফলে রাজ্যের আখ ও দুগ্ধ শিল্প প্রভাবিত হতে পারে এবং উত্তর প্রদেশে নিম্নগামী বাতাস, বাতাস বেশিরভাগই পাকিস্তান থেকে আসছে। এই কথা শুনে প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, “তাহলে আপনারা পাকিস্তানে শিল্প নিষিদ্ধ করতে চান!”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top