News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার নামে নয়, কাজ দিয়ে পরিচিতি চান ক্ষিতি কন্যা বসুন্ধরা
Image

বাবার নামে নয়, কাজ দিয়ে পরিচিতি চান ক্ষিতি কন্যা বসুন্ধরা

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : কেউ বলছেন চলের অভাব। কেউ বলছেন নিকাষির মান খারাপ। কেউ বা অভিযোগ করছেন ভীষণ মশা। মন দিয়ে সব শুনছিলেন নির্বাচনী লড়াইয়ে নবাগতা বসুন্ধরা গোস্বামী। ক্ষিতি গোস্বামীর মেয়ে, কিন্তু তৃণমূলের প্রার্থী৷

নির্বাচনের ময়দানে এই পরিচয়েই মানুষ চিনেছে তাঁকে ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী৷ সক্রিয় রাজনীতিতে প্রথম বার দেওয়া বসুন্ধরা অবশ্য প্রচারে বেরিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনছেন৷ স্থানীয় সমস্যার কথা নোটবুকে লিখেও রাখছেন তিনি৷ দিন দুই আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল বিকেল জোর কদমে চলছে প্রচার। বৃহস্পতিবার সকালে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়, মহেন্দ্রগড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারলেন বসুন্ধরা গোস্বামী।

বাবা বাম আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামী, কিন্তু ভোট প্রচারে বসুন্ধরার সটান উত্তর, ভোটের ময়দানে বাবা দাদার পরিচয় আসল নয়, রাস্তায় নেমে মানুষের কাজ করা আসল। তাই একদা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে এক বাম নেতার মেয়ে ডানপন্থী দলের প্রার্থী হয়েও কোনও সমস্যা নেই বলেই জানালেন বসুন্ধরা। প্রচারে পানীয় জলের সমস্যার কথা যেন শুনতে হচ্ছে, সেরকমই কেউ কেউ সাফাই নিয়েও অভিযোগ করছেন বসুন্ধরাকে কাছে পেয়ে। তাই সব অভিযোগই এখন লিপিবদ্ধ করে রাখছেন তিনি। যাতে ২১ ডিসেম্বরের পর এলাকার কাউন্সিলর নির্বাচিত হলে সমস্যাগুলির সমাধান করতে পারেন তিনি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top