News Flash

  • Home
  • Uncategorized
  • Priyanka Gandhi : ব্যক্তিগত বিমান কিনছেন মোদীজি, কিন্তু আখচাষীদের জন্য টাকা নেই : প্রিয়াঙ্কা গান্ধী
Image

Priyanka Gandhi : ব্যক্তিগত বিমান কিনছেন মোদীজি, কিন্তু আখচাষীদের জন্য টাকা নেই : প্রিয়াঙ্কা গান্ধী

মোরাদাবাদ, ২ ডিসেম্বর (হি.স.): বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভড়রা। বললেন, ৮ হাজার কোটি টাকা দিয়ে ব্যক্তিগত বিমান কিনেছেন মোদীজি, সংসদের সৌন্দর্যায়নের জন্য কেন্দ্র ২০ হাজার কোটি টাকা খরচ করছে। কিন্তু, আখচাষীদের জন্য টাকা পরিশোধ করার জন্য তাঁদের কাছে টাকা নেই। প্রিয়াঙ্কা জানিয়েছেন, উত্তর প্রদেশে উন্নয়নের ভিত্তিতে নির্বাচনে লড়বে কংগ্রেস।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রগতি ময়দানের জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভড়রা বলেছেন, “আখ চাষীদের সমস্ত বকেয়া পরিশোধ করতে মাত্র ৪ হাজার কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী মোদী গত বছর করোনা চলাকালীন ৮ হাজার কোটি টাকায় ব্যক্তিগত বিমান কিনেছিলেন। কেন্দ্র সংসদের সৌন্দর্যায়নের জন্য ২০ হাজার কোটি টাকা দিচ্ছে। কিন্তু আপনাদের বকেয়া পরিশোধ করার জন্য টাকা নেই। তিনি আরও বলেছেন, “উন্নয়নের ভিত্তিতেই নির্বাচনে লড়বে কংগ্রেস। ২০ লক্ষ চাকরি দেওয়া হবে। প্রতিটি জেলায় ম্যানুফ্যাকচারিং হাব খোলা হবে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় মৃত্যুবরণ করা কৃষকদের প্রধানমন্ত্রী কোনও সম্মান দেননি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top