News Flash

  • Home
  • Uncategorized
  • Mamata Banerjee: ১৩ ডিসেম্বর একসঙ্গে গোয়া সফরের পরিকল্পনা মমতা-অভিষেকের
Image

Mamata Banerjee: ১৩ ডিসেম্বর একসঙ্গে গোয়া সফরের পরিকল্পনা মমতা-অভিষেকের

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরভোটের মধ্যেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে গোয়া বিধানসভা নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে কলকাতায় প্রচারের ভার দলীয় নেতাদের দিয়ে দু’দিনের সফরে ১৩ ডিসেম্বর গোয়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া গিয়ে সংগঠন বৃদ্ধির পাশাপাশি, ফরওয়ার্ড পার্টি-সহ বেশকিছু রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব দিয়ে গোয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাহুল গাঁধী গোয়ায় গিয়ে ফরওয়ার্ড পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে জোটের ঘোষণা করে দিয়েছেন। তাতে রাজনৈতিক ভাবে, কিছুটা হলেও ধাক্কা খেয়েছে গোয়ার তৃণমূল।

তৃণমূল সূত্রের খবর, চলতি মাসেই ফের গোয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা, সঙ্গে অভিষেকও। এখনও চূড়ান্ত সূচি তৈরি না হলেও, ১৩ তারিখ মুখ্যমন্ত্রী এবং অভিষেক গোয়া যাবেন ধরেই প্রচার সূচি তৈরি করছে তৃণমূল। মুম্বই থেকে ফিরে ৭ তারিখে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতার। দুই দিনাজপুর হয়ে মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ায় প্রশাসনিক সফর করবেন তিনি। তারপরে যাওয়ার কথা গোয়ায়। সেখানে দু’দিন থেকে বেশ কিছু যোগদান কর্মসূচির পাশাপাশি গোয়ার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হতে পারে বলেও দলীয় সূত্রে খবর। সোমবারই কলকাতায় এসেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও। তিনি ওইদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোয়া ফিরে গিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরেই তিনি যোগদান করতে পারেন তৃণমূলে। এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে যোগদানের পর গোয়া দক্ষিণ লোকসভায় প্রার্থী হয়েছিলেন। পরাজিত হয়ে চলে যান এনসিপি-তে। তাই তাঁর তৃণমূলের প্রত্যাবর্তন হতে পারে মমতা-অভিষেকের উপস্থিতিতেই। আগামী বছর ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা ভোট। চলতি বছর অগস্ট মাস থেকেই সেই রাজ্যে ভোটে লড়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top