News Flash

  • Home
  • Uncategorized
  • Supreme court: দূষণ নিয়ে ধমক সুপ্রিম কোর্টের, দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল
Image

Supreme court: দূষণ নিয়ে ধমক সুপ্রিম কোর্টের, দিল্লিতে শুক্রবার থেকে ফের বন্ধ স্কুল

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কমছেই না, বরং রাজধানী দিল্লিতে বায়ুদূষণ বেড়েই চলেছে। দূষণের মধ্যেই দিল্লিতে খোলা রয়েছে স্কুল। স্কুল খুলে রাখায় বৃহস্পতিবার দিল্লি সরকারকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত জানিয়েছে, আমাদের মনে হচ্ছে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে বায়ুদূষণ বাড়ছে। দিল্লি সরকারকে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, প্রাপ্তবয়স্কদের যখন বাড়ি থেকে কাজ করতে দেওয়া হচ্ছে, তাহলে শিশুদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে? বায়ুদূষণের মধ্যে স্কুল খুলে রাখায় সুপ্রিম কোর্ট তিরস্কার করে দিল্লি সরকারকে।

শীর্ষ আদালতের ধমক খাওয়ার পর এদিনই দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবার থেকে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত স্কুল। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, পরবর্তী নির্দেশ পর্যন্ত দিল্লিতে শুক্রবার থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল। বর্তমানে বায়ুদূষণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেও মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল দিল্লি। এদিন সকালে লোধি রোডে সার্বিক দূষণের মাত্রা ছিল ৩৩৯।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top