News Flash

  • Home
  • Uncategorized
  • West Bengal Police: পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের
Image

West Bengal Police: পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : রাজ্য পুলিশই কলকাতা পুরসভার ভোট করাতে সমর্থ, সেটাই নির্বাচন কমিশনকে জানিয়ে দিল তারা। বৃহস্পতিবার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কলকাতার পুর নির্বাচনে নিরাপত্তার কী ধরনের বন্দোবস্ত করা হচ্ছে, তার খসড়া জমা পড়েছে কমিশনে।

কলকাতার পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে তাঁদের প্রাথমিক পরিকল্পনা জানতে চেয়েছিল কমিশন। ভোট নিরাপত্তায় কত পুলিশ ব্যবহার করা যাবে, তাদের বিন্যাস কী হবে, সেই তথ্যের সঙ্গে সঙ্গে বুথ বা বুথ এলাকা-ভিত্তিক পুলিশকর্মী মোতায়েন সংক্রান্ত পরিকল্পনার খসড়াও পুলিশকে জমা দিতে বলা হয়েছিল। ভোট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে পুলিশ-কর্তৃপক্ষের পরিকল্পনা হাতে এলে তা খতিয়ে দেখা হবে। রাজ্য পুলিশের নিরাপত্তাই উপযুক্ত এবং যথেষ্ট হবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর দরকার হবে— সেই সিদ্ধান্ত হবে পুলিশের পরিকল্পনা জানার পরে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, পুলিশি সুরক্ষার আশ্বাসের পরে অন্তত মহানগরীর এই ভোটে আধাসেনা ব্যবহারের তেমন কোনো সুযোগ হয়তো থাকছে না। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, শুধু কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটের নিরাপত্তা দিতে রাজ্য পুলিশই যে-হেতু আশ্বস্ত করছে, তাই হয়তো এ ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আর তেমন কোনো ভাবনাচিন্তার অবকাশ থাকছে না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top