News Flash

  • Home
  • Uncategorized
  • Panisagar violence : রাজ্যসভায় প্রশ্ণ উঠল পানিসাগর হিংসার, সম্পত্তি ক্ষতির বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, জানালেন প্রতিমন্ত্রী
Image

Panisagar violence : রাজ্যসভায় প্রশ্ণ উঠল পানিসাগর হিংসার, সম্পত্তি ক্ষতির বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ সংসদের শীতকালীন অধিবেশনের ২য় দিনে, রাজ্যসভায় ত্রিপুরার পানিসাগর সাম্প্রদায়িক হিংসার প্রশ্ণ উত্থাপিত হযেছে৷ যেখানে কেন্দ্রীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বত্তৃণতা এবং গুজব ছড়ানোর জন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠী চিহ্ণিত করা হয়নি৷


সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্ণের জবাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই একটি লিখিত বিবৃতিতে বলেছেন যে হিংসার সময় সম্পত্তির ক্ষতির কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷ তিনি আরও জানান যে এই ধরনের ঘটনা রোধ করতে গত কয়েক সপ্তাহে রাজ্যে এই ঘটনার জন্য মোট ১৫ টি মামলা নথিভুক্ত করা হয়েছে৷


ত্রিপুরা সরকারও ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ মোতায়েন করেছে৷ সমস্ত ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা কভারেজ দেওয়া হয়েছে এবং মোবাইল, রাতে নির্দিষ্ট পিকেট এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে আরও জানিয়েছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে গুজব এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানো কোনও নির্দিষ্ট গোষ্ঠী চিহ্ণিত করা হয়নি৷ তবে সোশ্যাল মিডিয়ায় গুজব, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বিদ্বেষপূর্ণ পোস্টের ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে৷


প্রসঙ্গত, এর আগে সোমবার সুপ্রিম কোর্ট ত্রিপুরা সহিংসতার মামলায় স্বাধীন তদন্তের আবেদনের শুনানির পরে কেন্দ্র, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা পুলিশের প্রধানকে নোটিশ পাঠিয়েছিল৷ বিচারপতি ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়, এএস বোপান্নার সমন্বয়ে গঠিত বেঞ্চ দিল্লির একজন অ্যাডভোকেট এহতেশাম হাশমির দায়ের করা আবেদনে দুই সপ্তাহের মধ্যে উত্তরদাতাদের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে৷ আবেদনে অভিযোগ করেছিলেন যে ত্রিপুরা পুলিশ সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top