কলকাতা, ১ ডিসেম্বর (হি. স.) : সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিষ্ঠাদিবস উপলক্ষে বার্তা দিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
বুধবার তিনি টুইটারে লিখেছেন, “সকল বিএসএফ কর্মীদের তাদের ৫৭-তম প্রতিষ্ঠা দিবসে আমার শুভেচ্ছা। পেশাদারিত্বের সর্বোচ্চ মান প্রদর্শন করে তারা আমাদের সীমান্তের বিস্তীর্ণ অংশ রক্ষা করছে। জাতি বিএসএফের অদম্য চেতনা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য গর্বিত। তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য আমার শুভেচ্ছা।


















