News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের উপর থেকে ভ্যাট কমালো দিল্লি সরকার, সস্তা হবে লিটারে ৮ টাকা
Image

পেট্রোলের উপর থেকে ভ্যাট কমালো দিল্লি সরকার, সস্তা হবে লিটারে ৮ টাকা

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): পেট্রোলের উপর থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে লিটারে ৮ টাকা পেট্রোল সস্তা হবে দিল্লিতে। দিল্লি সরকার পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ করেছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। বুধবার দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বস্তি পেলেন রাজধানীর জনগণ।

নভেম্বর মাসের শুরুতেই দেশবাসীকে স্বস্তি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্র উৎপাদন শুল্ক কমাতেই দেশব্যাপী অনেকটাই কমে যায় পেট্রোল ও ডিজেলের মূল্য। এরপর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যও পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভ্যাট কমায়। বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি অন্যান্য কয়েকটি রাজ্যও জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমায়। এবার অরবিন্দ কেজরিওয়াল সরকার পেট্রোলের উপর থেকে ভ্যাট কমালো।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top