News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি, ঠান্ডা থাকলেও কলকাতায় শীত আপাতত জাঁকিয়ে নয়
Image

সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি, ঠান্ডা থাকলেও কলকাতায় শীত আপাতত জাঁকিয়ে নয়

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): নভেম্বরের শেষ সকালে শীতের আমেজ ছিল, ঠান্ডার পরশ ছিল ডিসেম্বরের শুরুর সকালেও, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। ডিসেম্বরের প্রথম দু’দিন তাপমাত্রা মোটামুটি এমনই থাকতে পারে, ৩ ডিসেম্বরের পর পরিবর্তন হতে পারে আবহাওয়ার। হতে পারে বৃষ্টি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও ভোরের দিকে বেশ ভালোই ঠাণ্ডা অনুভূত হয়েছে, কিন্তু বেলা বাড়তেও এদিনও উধাও ঠান্ডা। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ।

আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্দামান সাগরে অবস্থান করা একটি নিম্নচাপ ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। তারপর বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া-সহ ঝাড়গ্রামে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top