News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের একটি ঘরে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে
Image

সংসদের একটি ঘরে আগুন, দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): আগুন লাগল সংসদ চত্বরের একটি ঘরে। বুধবার সকাল আটটা নাগাদ সংসদের ৫৯ নম্বর ঘরে আগুন লাগে। যদিও, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই সময় ওই ঘরে কেউ ছিলেন না বলেই জানা গিয়েছে। তাছাড়া সংসদের অধিবেশনও শুরু হয়নি।

দমকল সূত্রের খবর, বুধবার সকাল আটটা নাগাদ সংসদের ৫৯ নম্বর ঘরে আগুন লাগে। দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছিল। প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top