News Flash

  • Home
  • Uncategorized
  • Tipraland : তিপ্রাল্যান্ডের দাবীতে তিপ্রা মথা ও আইপিএফটির ধরনা যন্তরমন্তরে
Image

Tipraland : তিপ্রাল্যান্ডের দাবীতে তিপ্রা মথা ও আইপিএফটির ধরনা যন্তরমন্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দিল্লির যন্তর মন্তরে গণনা আন্দোলনে শামিল হয়েছে তিপরা মথা এবং আইপিএফটি দল৷দিল্লির যন্তর মন্তরে তারা ধরনা সংগঠিত করেন৷পৃথক দাবিতে ত্রিপুরা ল্যান্ডের দাবিতে তিপরা মথা এবং আইপিএফটি দল আন্দোলন জোরদার করার অঙ্গ হিসেবে মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে ধরনা সংগঠিত করে৷ যতদিন পর্যন্ত পৃথক ত্রিপুরা ল্যান্ড গঠন সম্ভব না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷


তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নেতৃত্বে যন্তর মন্তরে মঙ্গলবার থেকে ধরনা আন্দোলন সংগঠিত হয়৷ যন্তর মন্তরে আন্দোলন স্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন কোন ১৯৭০ সাল থেকে ত্রিপুরা উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে৷ এর আগে জনজাতিরা সংখ্যাগুরু ছিল৷ বাংলাদেশ থেকে ও উপজাতিরা রাজ্যে এসে সংখ্যাগুরুতে পরিণত হয়েছে৷


ত্রিপুরার ভূমিপুত্র উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হওয়ায় তাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে৷ সে কারণেই তারা পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছে৷ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন কোন দলের সহকারী জনতা তাদের স্বার্থ সুরক্ষায় আন্তরিক প্রয়াস নেয় নি৷ তিপরা মথা দল রাজনৈতিকভাবে দাবি আদায় করতে বদ্ধপরিকর৷ দিল্লির যন্তর মন্তরে ধরনা আন্দোলনকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top