News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, শিশু-সহ দগ্ধ ৪ জন
Image

মুম্বইয়ে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, শিশু-সহ দগ্ধ ৪ জন

মুন্বই, ৩০ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন একই পরিবারের ৪ জন সদস্য। তাঁদের মধ্যে ৪ মাসের একটি শিশুও রয়েছে। মঙ্গলবার সকালে মুম্বইয়ের ওরলি এলাকার একটি ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। আগুনে দগ্ধ্ হয়েছে শিশু-সহ ৪ জন। পুলিশ জানিয়েছে, শিশু ও একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওরলি এলাকার গণপাত্র যাদব মার্গের বিডিডি বস্তির ঘটনা।

বস্তির একটি ঝুপড়িতে থাকতেন ৪ মাসের শিশু-সহ একই পরিবারের ৪ জন সদস্য। মঙ্গলবার সকালে আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে যায়। দমকল ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। জখম অবস্থায় ৪ জনকে নায়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দ পুরী (২৭) নামে একজন যুবক ও শিশুটির অবস্থা সঙ্কটজনক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top