News Flash

  • Home
  • Uncategorized
  • 10323 : টার্মিনেশন লেটারের দাবীতে শিক্ষা অধিকর্তার অফিসে ১০৩২৩ এর একাংশ
Image

10323 : টার্মিনেশন লেটারের দাবীতে শিক্ষা অধিকর্তার অফিসে ১০৩২৩ এর একাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ১০৩২৩ এর শিক্ষকরা সোমবার শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে তাদের চাকরিচ্যুত করার কারণ জানতে চান৷ শিক্ষা দপ্তরের কাছ থেকে টার্মিনেশন লেটার অথবা চাকরিতে যোগ দেওয়ার অনুমতি দিতে জোরালো দাবি জানান তারা৷


চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরে পাওয়ার জন্য শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানিয়েছেন৷ তাদেরকে কেন চাকুরিচ্যুত করা হয়েছে তা জানার জন্য গত ১০ নভেম্বর শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছিল৷ ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিভিন্ন প্রশ্ণের জবাব জানতে চেয়েছিল চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকারা৷ শিক্ষা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সোমবার পুনরায় শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে তথ্য জানতে চান৷


অধিকর্তা স্পষ্টভাবে জানান তিনি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের স্মারকলিপি পাঠিয়েছিলেন৷কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো উত্তর আসেনি৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের কাছে টার্মিনেশন লেটার দাবি করে৷ টার্মিনেশন লেটার দিতে না পারলে তাদেরকে শিক্ষক ও তার কাজে যোগ দেওয়ার অনুমতি দিতে দাবি জানায় তারা৷অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷


চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানান এখন পর্যন্ত ১১৫ জন সহকর্মীকে হারিয়েছেন তারা৷ অর্থের বহু শিক্ষক-শিক্ষিকার পরিবারে অনাহার-অর্ধাহারে চলেছে আবার অনেকে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন৷অনাহারে বিনাচিকিৎসায় মরার চেয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top