News Flash

  • Home
  • Uncategorized
  • ভয় বাড়াচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য নয়া নিৰ্দেশিকা কেন্দ্রের
Image

ভয় বাড়াচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য নয়া নিৰ্দেশিকা কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): গোটা বিশ্ববাসীর কাছে এখন নতুন ওমিক্রন। কোভিড-১৯-এর এই নতুন প্রজাতি সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতেও চিন্তা বাড়াচ্ছে। ওমিক্রন ঠেকাতে এবার কঠোর হল ভারত সরকার। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। নির্দেশিকা অনুযায়ী, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ভারতে আগত সমস্ত ভ্রমণকারীদের আগমনের সময় বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নির্দেশিকা।

ওমিক্রন ঠেকাতে দেশের সমস্ত রাজ্যকে সজাগ থাকতেও বলা হয়েছে নির্দেশিকায়।ডেল্টা, ডেল্টা প্লাসের পর করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়েছে ভাইরাসের এই নতুন রূপ। তার পর হংকং এবং ইজরায়েলে আফ্রিকা ফেরত পর্যটকদের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে। ওমিক্রনের হদিশ মিলেছে কানাডাতেও। কিন্তু এখনও ভাইরাসের নতুন রূপের ভয়াবহতা সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হয়নি। কিন্তু জিনের বিন্যাসের একাধিক বার বদল ঘটানোয় মনে করা হচ্ছে করোনার এই রূপ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top