News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার, ফলপ্রসূ অধিবেশন চাইছে দেশ : প্রধানমন্ত্রী
Image

সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার, ফলপ্রসূ অধিবেশন চাইছে দেশ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): শুরু হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী জানালেন, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমাদের সরকার। একইসঙ্গে ফলপ্রসু অধিবেশনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমাদের সরকার। সংসদে বিতর্কে অংশ নেওয়া উচিত এবং কার্যধারার মর্যাদা বজায় রাখা উচিত।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এটি সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। দেশের নাগরিকরা ফলপ্রসূ অধিবেশন চাইছেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁরাও নিজেদের দায়িত্ব পালন করছেন।” ভারত তথা গোটা বিশ্বে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। এই নতুন প্রজাতি নিয়ে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, “কোভিডের নতুন রূপের পরিপ্রেক্ষিতে সকলকে সতর্ক থাকতে হবে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top