News Flash

  • Home
  • Uncategorized
  • Detained : বিএসএফ জওয়ানরা কুড়ি লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ আটক করল যুবককে
Image

Detained : বিএসএফ জওয়ানরা কুড়ি লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ আটক করল যুবককে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ নভেম্বর৷৷ ধর্মনগরের সোনারুবাসা এলাকায় ১৩৯ নং সীমান্ত রক্ষী জোয়ানের নেশা বিরোধী অভিযান৷ বাংলাদেশ পাচারের পথে কুড়ি লক্ষাধিক টাকার ইয়াবা টেবলেট সহ নগদ অর্থ ও একটি মটর বাইক উদ্ধার৷সাথে আটক এক পাচারকারী৷ধৃত পাচারকারীর নাম জয়দুল হক৷তার বাড়ি কদমতলা থানাধীন তারকপুর এলাকায়৷ বর্তমানে ইয়াবা টেবলেট সহ নগদ অর্থ,মোটর বাইক ও ধৃত পাচারকারীকে ধর্মনগর থানার হাতে সমঝে দিয়েছে সীমান্ত রক্ষী জোয়ান৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন ১৩৯ নং ব্যাটেলিয়নের ইয়াকুব নগরের সীমান্ত রক্ষী জোয়ানের কাছে গোপন সূত্রের খবর ছিল যে, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা টেবলেট নিয়ে যাওয়া হচ্ছে৷সেই খবরের ভিত্তিতে সীমান্তরক্ষী জওয়ানরা ধর্মনগর কদমতলা সড়কের সোনারুবাসা এলাকায় ওঁৎপেতে বসে থাকে৷তখন টিআর জিরো ফাইভ সিক্স ফাইভ ফাইভ সিক্স নম্বরের একটি গ্ল্যামার বাইক সহ এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে আসে সাফল্য৷ধৃত ব্যক্তির কাছ থেকে চার হাজার নেশাজাতীয় ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয় সীমান্ত রক্ষী জোয়ানরা৷ উদ্ধারকৃত ইয়াবা টেবলেটের বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকা৷সাথে উদ্ধার করা হয় নয় হাজার একশো পঞ্চাশ টাকা সহ একটি মোবাইল ফোন ও গ্লামার বাইক৷


ধৃত নেশা পাচারকারীর নাম জয়দুল হক(২৬)৷ ধৃতের বাড়ি কদমতলা থানাধীন তারকপুর এলাকায়৷সে ইয়াবা টেবলেট গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে সীমান্ত রক্ষী জোয়ানদের জেরায় স্বীকার করেছে৷ পাশাপাশি সীমান্ত রক্ষী জোয়ানরা সকল আইনি প্রক্রিয়া শেষে ইয়াবা টেবলেট সহ নগদ অর্থ, মোবাইল ফোন,মোটর বাইক ও পাচারকারীকে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে৷ ধর্মনগর থানার পুলিশ ধৃত পাচারকারীকে বৃহস্পতিবার জেলা আদালতে সোপর্দ করবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top