News Flash

  • Home
  • Uncategorized
  • Youth dead at Dharmanagar : ধর্মনগরে আরো এক যুবকের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে
Image

Youth dead at Dharmanagar : ধর্মনগরে আরো এক যুবকের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। রাজ্যে একের পর এক রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গতকাল আগরতলার মলয় নগরে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই ধর্মনগরে আরো এক যুবকএর রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে।


আবারও ধর্মনগর ঢুপিরবন এলাকায় রেলে কাটা পরে মৃত্যু।শনিবার দুপুর নাগাদ শিলচর- আগরতলাগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে মৃত্যু হল এক যুবকের । যুবকের নাম রাজু দেবনাথ ।বাড়ি ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকায় । ঘটনাটি সংঘটিত হয়েছে কৃষ্ণপুর ডুপিরবন্ধ এলাকার ৪ নং ওয়ার্ড এলাকায় । স্থানীয় লোকজনরা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এটি আত্মহত্যা নাকি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারেননি।পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top