News Flash

  • Home
  • খেলা
  • Congress announces partial list : পুর নিগমে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের
Image

Congress announces partial list : পুর নিগমে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস৷ আজ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছেন৷ পুর নিগমে ৫১টি ওয়ার্ডে আপাতত ৩৪টি ওয়ার্ডে নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা দিয়েছেন তিনি৷ বাকি ১৭টি আসনে প্রার্থী তালিকা পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন৷


এদিন তিনি সাংবাদিক সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালন করেনি বলেও তিনি অভিযোগ করেন৷ তাই, পুর নির্বাচনে বিজেপিকে সমুচীন শিক্ষা দেওয়ার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, জনগণের আর্থিক স্বাধীনতা প্রদান এবারের নির্বাচনে কংগ্রেসের মূল শ্লোগান৷ তপশীলি জাতি, তপশিলী জনজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আর্থিক সংস্থান করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷


পুর পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে কিনা তা নিয়েও প্রশ্ণ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ প্রত্যেক ভোটার ভোট প্রার্থী রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন দপ্তর এবং প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন৷ অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে বিজেপির পরাজয় নিশ্চিত এবং কংগ্রেস দলের প্রার্থীরা জয়ী হবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top