News Flash

  • Home
  • Uncategorized
  • Outbreak of malaria : গন্ডাছড়ায় ম্যালেরিয়ার প্রকোপ, দুই শিশু হাসপাতালে
Image

Outbreak of malaria : গন্ডাছড়ায় ম্যালেরিয়ার প্রকোপ, দুই শিশু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩১ অক্টোবর৷৷ গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত এলাকায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ এখনও পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি দুইজন শিশু৷


গন্ডাছড়া মহকুমা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা এলাকার দলপতি এডিসি ভিলেজের কর্ণ কিশোর পাড়ার বাসিন্দা চন্দ্র সিং ত্রিপুরার ১২ বছরের ছেলে কলরাম ত্রিপুরা গত বৃহস্পতিবার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়৷ বর্তমানে মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে৷ এছাড়া শনিবার নতুন করে আরো ১জন শিশু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়৷ তার নাম লবাজয় রিয়াং (৭) বাড়ি গন্ডাছড়া মহকুমার সতীরাম পাড়া৷


এই দিকে করোনার আতঙ্ক কিছুটা কমতে না কমতেই মহকুমা প্রত্যন্ত এলাকায় নতুন করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিতেই সাধারণ মানুষের মধ্যে ভয় দেখা দিচ্ছে৷ যদিওবা চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই৷ মহকুমা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ম্যালেরিয়া মোকাবিলা করার জন্য আগাম ব্যবস্থা গ্রহণ করেছে৷ প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক ভাবে করা হচ্ছে স্বাস্থ্য শিবির৷ উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক হাসপাতাল সহ মহকুমা হাসপাতালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ঔষধ পত্র৷ তাই দুচিন্তার কোন কারন নেই৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top