News Flash

  • Home
  • Uncategorized
  • Seven shops gutted : তেলিয়ামুড়ায় ভয়াবহ আগুনে সাতটি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত
Image

Seven shops gutted : তেলিয়ামুড়ায় ভয়াবহ আগুনে সাতটি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ অক্টোবর৷৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট এর ফলে শনিবার রাতের বিধবংসী আগুনে জ্বলে পুড়ে ছাই মোট ৭টি দোকান ঘর৷ এর মধ্যে ৪টি দোকান আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা ব্লক চৌমুহনী এলাকায়৷


জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলা ব্লকচৌমুহনী স্থিত অপু মালাকার, স্বপন মালাকার, দিলীপ দেব রায়ের মোট ৩টি দোকান ভয়াবহ অগ্ণিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷ যদিও অপর চারটি দোকান আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে৷ এলাকাবাসী সহ প্রত্যক্ষদর্শীদের প্রাথমিকভাবে অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্ণিকাণ্ড৷
জানা যায়, অন্যান্য দিনের মতো নিজেদের ব্যাবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে ব্লক চৌমুহনী এলাকায় ব্যাবসায়ীরা যে যার মতো করে বাড়ি চলে যায়৷ কিন্তু শনিবার শেষ রাতে আচমকাই পথচলতি এক ব্যাক্তি প্রত্যক্ষ করে যে ব্লকচৌমুনী এলাকার বেশ কয়েকটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে৷


এই ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করে ওই ব্যাক্তি৷ উনার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী সহ পার্শবর্তী বাড়িঘরের লোকজন ছুটে এসে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে ফোন করে৷ কিন্তু অভিযোগ, দীর্ঘক্ষণ ফোন করে যাওয়া সত্ত্বেও তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের টেলিফোন নম্বরটি ব্যাস্ত দেখাচ্ছিলো৷ পরবর্তীতে এলাকার লোকজন ছুটে গিয়ে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দিলে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনার আগেই সব শেষ হয়ে যায়৷তবে ৭টি দোকানে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা৷
তবে এই অগ্ণিকাণ্ডে তেলিয়ামুড়া ব্লক চৌমুহনি এলাকার ৭ ব্যাবসায়ীর মধ্যে ৪ ব্যাবসায়ীর আংশিক ক্ষয় ক্ষতি হলেও ৩ ব্যাবসায়ী সর্বস্বান্ত হয়ে যায়৷ কারণ তাদের রুজি রোজগারের একমাত্র পথ ছিল এই দোকানগুলো৷ তবে রাতের অন্ধকারে আচমকা শর্ট সার্কিটের থেকে অগ্ণিসংযোগের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top