News Flash

  • Home
  • Uncategorized
  • Corona Positives detained : তৃণমূলের সভায় যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে আসা বাস আটক চুড়াইবাড়িতে, করোনা পজেটিভ সনাক্ত পনের জন
Image

Corona Positives detained : তৃণমূলের সভায় যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে আসা বাস আটক চুড়াইবাড়িতে, করোনা পজেটিভ সনাক্ত পনের জন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ অক্টোবর৷৷পশ্চিমবাংলা থেকে আগরতলা তৃণমূলের সভায় যোগ দিতে শনিবার ও রবিবার সকালে নাইট সুপারে করে ত্রিপুরায় প্রবেশের সময় চুরাইবাড়িতে আটক করা হয় পশ্চিম বাংলার লোকজনদের৷বাসে করে আসেন পশ্চিম বাংলার মানুষ৷ যেহেতু রাজ্য সরকার করোনা আবহের ফলে নতুন নির্দেশনা জারি করেছে সুতরাং চুরাইবাড়ি থানার সামনে চলে তাদের জোর তল্লাশি৷সাথে চলে করোনা টেস্টিং৷

ইতিমধ্যে পশ্চিম বাংলা থেকে আগত প্রায় পনেরো জনের অধিক মানুষের শরীরে কোভিড টেস্টিং এ পজেটিভ ধরা পড়েছে৷ অনেকে আবার করোনা টেস্টের ভয়ে ত্রিপুরা প্রবেশের আগেই ফিরে গেছেন পশ্চিম বাংলায়৷ যাদের শরীরে করোনা পজিটিভ চিহ্ণিত হয়েছে তাদেরকে সরকারি ভাবে পানিসাগরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তবে বহিরাগতদের আগমনে রাজ্যে করোনা ভাইরাসের প্রভাব ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা৷ প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছিল শনিবার থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে করোনার পরীক্ষা বাধ্যতামূলক৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top