News Flash

  • Home
  • দিনের খবর
  • ২১৫-দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগী, টানা ৪৫ দিন ৩-শতাংশের নিচে দৈনিক সংক্রমণের হার
Image

২১৫-দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগী, টানা ৪৫ দিন ৩-শতাংশের নিচে দৈনিক সংক্রমণের হার

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): ভারতে বিগত কিছু দিন ধরে নিরন্তর কমছে করোনা-সংক্রমণের হার। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৮.০৭ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,০৬,৫৮৬ জন, বর্তমানে সক্রিয় রোগীর হার ০.৬১ শতাংশ, ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। এছাড়াও ২১৫-দিনের মধ্যে দেশে এই মুহূর্তে সর্বনিম্ন সক্রিয় রোগী।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখন সাপ্তাহিক সংক্রমণের হার ১.৪৪ শতাংশ, টানা ১১১ দিন ৩ শতাংশের (১.৪৪ শতাংশ) নীচে। দৈনিক সংক্রমণের হার ১.৪৬ শতাংশ, ৪৫ দিন ধরে ৩ শতাংশের নীচে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এযাবৎ ৯৮.৮৮-কোটির বেশি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top