News Flash

  • Home
  • দিনের খবর
  • Tried to commit suicide : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার চেষ্টা করেছে এক উপজাতি যুবতী
Image

Tried to commit suicide : ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার চেষ্টা করেছে এক উপজাতি যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মহত্যার চেষ্টা করেছে এক উপজাতি যুবতী। ঘটনা অমরপুরের রাঙ্গাছড়া এলাকায়। বর্তমানে ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা মধ্যবয়সী এক উপজাতি যুবতীর । ঘটনাটি ঘটে রবিবার আনুমানিক তিনটে নাগাদ অমরপুরের বীরগঞ্জ থানাধীন রাঙাছড়া এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ যুবতী গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমে আবদ্ধ ছিল।

বর্তমানে ঐ ছেলেটি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে রবিবার দুপুরে বাড়ির মধ্যে কীটনাশক ঔষধ খেয়ে যুবতী মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি করে পরিবারের অন্যান্য লোকজনরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে । সে বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে পরিবারের লোকজন সত্য ঘটনাকে আড়াল করলেও ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থতার কারণেই যুবতীর এ ধরনের আত্মহত্যা পথ বেছে নিয়েছিল। বীরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top