News Flash

  • Home
  • Uncategorized
  • গাছের সঙ্গে ধাক্কা অডি গাড়ির, মৃত বিধায়কের ছেলে-সহ ৭
Image

গাছের সঙ্গে ধাক্কা অডি গাড়ির, মৃত বিধায়কের ছেলে-সহ ৭

বেঙ্গালুরু, ৩১ আগস্ট (হি.স) : সোমবার মাঝরাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বেঙ্গালুরুতে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। যাদের মধ্যে একজন তামিলনাডুর এক বিধায়কের ছেলে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণহীন গতিরই বলি হয়েছেন ওই ৭ জন।

মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন বলেও জানা গিয়েছে। সকলের বয়সই অনেক কম। সোমবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর অত্যন্ত পরিচিত জায়গা কোরমাঙ্গালায়। মৃতদের মধ্যে একজন তামিলনাডুর বিধায়ক ওয়াই প্রকাশের পুত্র বলে জানিয়েছে পুলিশ। প্রবল গতিতে ছুটছিল বিলাসবহুল ওই অডি গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছের সঙ্গে । ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তাঁর মৃত্যু হয়।

ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে এবং তাঁর স্ত্রী ওই গাড়িতে ছিলেন। বন্ধুবান্ধবরা মিলে রাতে একটি ‘জয় রাইডে’ বেরিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু সেই লং ড্রাইভই তাঁদের মৃত্যু ডেকে আনল। নিয়ন্ত্রণহীন গতিরই শিকার হলেন তাঁরা। গাড়িটির সামনের অংশের প্রায় পুরোটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top