News Flash

  • Home
  • Uncategorized
  • একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার
Image

একধাক্কায় অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স) :আবারও গোটা দেশে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। অন্যদিকে, করোনা আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি আরও কমল দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এই নিয়ে গোটা দেশে করোনায় মৃত্যু হল ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৬৮৪। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০। বাড়ল সুস্থতার হার। গোটা দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৭৫ জন। এই নিয়ে গোটা দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০ জন। সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ভ্যাক্সিনেশন হয়েছে ৫৯ লক্ষ ৬২ হাজার ২৮৬ জনের। এই নিয়ে গোটা দেশে মোট ভ্যাক্সিনেশন হয়েছে ৬৪ কোটি ০৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ জনের।

উল্লেখ্য, আইসিএমআর ইতিমধ্যেই জানিয়েছে যে করোনার জেরে সারা দেশে সম্ভবত তৃতীয় স্রোতের প্রবল প্রফাব পড়বে না। তবে কিছু রাজ্যে তার প্রাথমিক ইঙ্গিত দিতে শুরু করেছে পরিসংখ্যান। এদিকে, হু এর তরফে দাবি, ভারতে করোনা পরিস্থিতি সার্বিক থেকে স্থানীয় স্তর বা ‘এন্ডেমিক’ এর দিকে যেতে শুরু করেছে। ফলে এই পরিস্থিতির মাঝে করোনা নিয়ে বর্তমান পরিসংখ্যান নিঃসন্দেহে নডর কাড়ছে।তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মধ্যেই দেশজুড়ে স্বস্তি। আরও বেশ খানিকটা কমল দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top