News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ হাজার কোটিতে শক্তিশালী অস্ত্র কিনছে ভারতীয় সেনা
Image

১৫ হাজার কোটিতে শক্তিশালী অস্ত্র কিনছে ভারতীয় সেনা

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স) : তালিবানদের কারণে দেশে সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, তালিবানদের কাজে লাগিয়ে দেশের ভেতরে অশান্তি পাকাতে গুটি সাজাচ্ছে পাকিস্তান। আফগানিস্তানের পট পরিবর্তন এখন ভারতের দুশ্চিন্তার কারণ। আপাত শান্তির বার্তা দেওয়ার পর তালিবান শুরু করে দিয়েছে হামলা হত্যা সন্ত্রাসের রাজত্ব। ভারতের দুটি দূতাবাস দফতরে তালিবান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক প্রতিরক্ষা খাতে উন্নতি চালিয়ে যাচ্ছেন। ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র।

সূত্রের খবর, ১৫ হাজার কোটি টাকায় আকাশ মিসাইল ধ্রুব হেলিকপ্টারসহ দেশীয় যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে‌। সেনার এভিয়েশন উইনকে ধ্রুব হেলিকপ্টারগুলি সেনাবাহিনীতে তুলে দেওয়া হবে। যদিও আগে থেকেই ভারতীয় সেনায় এই মিসাইল রয়েছে কিন্তু আকাশ মিসাইল এর নতুন ভার্সন কিনতে চলেছে ভারত। এই আকাশ মিসাইল এর নিশানা জানা গেছে আরও নির্ভুল এবং ২৫ থেকে ৩০ কিলোমিটার দূর থেকেই নির্ভুলভাবে শত্রুসেনার যুদ্ধবিমান এবং ক্রুজ মিসাইলকে টার্গেট করতে পারবে। সম্প্রতি ডিআরডিও-র তরফে আকাশ মিসাইল এর নতুন ভার্সনটি পরীক্ষা করাও হয়েছে।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top