News Flash

  • Home
  • Uncategorized
  • Owl rescued in Teliamura : বিরল প্রজাতির পেঁচা উদ্ধার তেলিয়ামুড়ায়
Image

Owl rescued in Teliamura : বিরল প্রজাতির পেঁচা উদ্ধার তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ এক পশুপ্রেমী যুবক নিজের টাকা বিনিময় বিরল প্রজাতির পেঁচা তেলিয়ামুড়া বনদপ্তরের হাতে তুলে দেয়৷ ঘটনা সোমবার তেলিয়ামুড়া হাট বারের দিনে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, এক উপজাতি ব্যাক্তি মুঙ্গিয়াকামী এলাকার কোন এক রিয়াং পাড়া থেকে বার্ন আওয়েল নামের একটি বিরল প্রজাতির পেঁচা ১৫০ টাকার বিনিময়ে কিনে তার বাড়ি নিয়ে যাচ্ছিল পেঁচাটিকে প্রতিপালন করার উদ্দেশ্যে৷

এমন সময় পশুপ্রেমী ওই যুবক হঠাৎ প্রত্যক্ষ করে যে এক উপজাতি ব্যাক্তি খাঁচার মধ্যে বন্দী করে কোন একটা কিছু নিয়ে যাচ্ছে৷ এ ঘটনা প্রত্যক্ষ করে স্বরূপ রায় ওই উপজাতি ব্যাক্তিকে তেলিয়ামুড়া বাজার থেকে পিছু পিছু তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তর কার্যালয় সংলগ্ণ এলাকায় আসে৷ তখন ওই ব্যাক্তিকে জিজ্ঞেস করতেই জৈনক ওই ব্যাক্তি জানায়, সে ১৫০ টাকার বিনিময়ে রিয়াং পাড়া থেকে এই বিরল প্রজাতির পেঁচাটিকে কিনে নিয়ে এসেছে৷ তখন ওই ব্যাক্তির কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে এই বিরল প্রজাতির পেঁচাটিকে কিনে তেলিয়ামুড়া বনদপ্তরে খবর দেয়৷ তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তর কার্যালয়ে নিয়ে যায়৷ এ প্রসঙ্গে তেলিয়ামুড়া বনদপ্তরের এক ফরেস্টার জানান, এই প্রজাতির পেঁচা টির নাম বার্ন আওয়েল৷ এটি মূলত ত্রিপুরা রাজ্যে বিরল প্রজাতির৷ ত্রিপুরাতে এই ধরনের পেঁচা খুব কমই দেখা যায়৷ বিগত কয়েক দশক পূর্বে এই ধরনের পেঁচা দেখা যেত আঠারমুড়া পাহাড়ে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top