News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের এসডিজি রিপোর্ট প্রকাশিত, জেলাভিত্তিক উন্নয়নের শীর্ষে সিকিম ও ত্রিপুরা
Image

নীতি আয়োগের এসডিজি রিপোর্ট প্রকাশিত, জেলাভিত্তিক উন্নয়নের শীর্ষে সিকিম ও ত্রিপুরা

আগরতলা, ২৬ আগস্ট (হি.স.) : নীতি আয়োগের এসডিজি রিপোর্ট প্রকাশিত হয়েছে। জেলাভিত্তিক উন্নয়নের শীর্ষে সিকিম ও ত্রিপুরা রয়েছে। মূলত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পূর্বোত্তরের ৮ রাজ্যের মধ্যে সিকিম এবং ত্রিপুরার অভূতপূর্ব সাফল্যের প্রমাণ মিলেছে। নীতি আয়োগের রিপোর্টে ১০৩ জেলায় ৬৪টি জেলা ফ্রন্টরানার শ্রেণীভুক্ত হয়েছে। তাতে, সিকিম ও ত্রিপুরার সমস্ত জেলাই ফ্রন্ট রানার শ্রেণীতে রয়েছে। শুধু তাই নয়, সেরা দশটি জেলার তালিকায় ত্রিপুরার ৮টি, সিকিমের দুইটি এবং মিজোরামের তিনটি জেলা স্থান পেয়েছে।

এসডিজি রিপোর্ট অনুযায়ী, পূর্ব সিকিম ৭৫.৮৭ পয়েন্টের সাথে প্রথম স্থানে রয়েছে। তেমনি ৭৫.৭৩ পয়েন্ট পেয়ে ত্রিপুরার গোমতি ও উত্তর জেলা দ্বিতীয় এবং ৭৫.৬৭ পয়েন্ট পেয়ে পশ্চিম ত্রিপুরা জেলা তৃতীয় স্থান দখল করেছে। এসডিজি রিপোর্টে সেরা দশ বাদে অনুন্নয়নের নিরিখেও দশটি জেলাকে চিহ্নিত করে দেখানো হয়েছে।

রিপোর্টে দেখা গেছে, মিজোরামের সারচিপ জেলা ৭৪.৮৭ পয়েন্ট পেয়ে চতুর্থ, দক্ষিণ সিকিম ৭৪.৮০ পয়েন্ট পেয়ে পঞ্চম, ৭৩.৪৭ পয়েন্ট পেয়ে ঊনকোটি জেলা ষষ্ঠ, ৭২.৮৭ পয়েন্ট পেয়ে মিজোরামের লুংলেই জেলা সপ্তম, ৭২.৬০ পয়েন্ট ধলাই ও সিপাহীজলা জেলা অষ্টম, ৭২.৪০ পয়েন্ট পেয়ে দক্ষিণ ত্রিপুরা নবম এবং ৭২.২৭ পয়েন্ট পেয়ে মিজোরামের কোলাসিব জেলা দশম স্থান দখল করেছে।

এসডিজি রিপোর্টে নাগাল্যান্ডের ছয়টি জেলা, অরুনাচল প্রদেশের চারটি জেলা এবং মেঘালয়ের একটি জেলা উন্নয়নের খাতায় নাম তুলেছে। পেছনের সারিতে ওই জেলা গুলি স্থান পেয়েছে। তাতে রয়েছে নাগাল্যান্ডের লুংলেং, ফেক, মোন, তুইসেং, জুনহেবুতু এবং কিফিরে জেলা, অরুনাচল প্রদেশের শি ইউমি, পূর্ব কামেং, কামলে এবং ক্রা দাদী জেলা ও মেঘালয়ের উত্তর গারো হিলস জেলা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top