Dilapidated condition of roads : কমলপুরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের বেহাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাস্তার বেহাল দশায় চরম দুভর্োগে পড়েছে বালিগাঁও, বিলাসছড়া ও রাঙিছড়া গ্রাম গুলির হাজার হাজার জাতি– উপজাতি সম্প্রদায়ের বসবাসকারিরা৷ কমলপুর ৪৫ নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগাঁও এবং বিলাসছড়া পঞ্চায়েত৷ গত পাঁচ বছর যাবত কমলপুরের বাস টার্মিনাল থেকে বালিগাঁও, বিলাসছড়া ভায়া প্রায় ১২ কিলোমিটার দূরত্বের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে, টমটম, অটো রিক্সার মাধ্যমে কমলপুর স্বাস্থ্য, শিক্ষা, বাজার হাট সহ নানা কাজে নির্ভরশীল৷ এই অবস্থায় দীর্ঘ ১২ কিলোমিটার রাস্তায় কার্পেটিং মেটেলি উঠে বড় বড় গর্তের পরিণত হয়েছে৷ যা চলাচলের অযোগ্য৷

বিশেষ করে গ্রাম গুলির মূমূর্ষ রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনতে রোগীরা অর্ধ মৃত হয়ে পড়ে৷ রাস্তার ৯৫ শতাংশ বড় বড় গর্তের দরুন অটো ও ই রিক্সা চালকদের দু’’দিন পর পর মেরামত করতে হয়৷ বৃদ্ধ যাত্রীদের প্রান ওষ্ঠাগত৷ অতিরিক্ত ভাড়া দিতে হয়৷ বালিগাঁও, বিলাসছড়া ও রাঙিছড়া বসবাসকারীদের একটাই দাবী বর্তমান সরকার যেন তাদের একমাত্র যাতায়েতের রাস্তাটি কার্পেটিং মটেলিং করে চলাচলের যোগ্য করে দেন৷ রাস্তাটি মেরামত করার জন্য দীর্ঘদিন যাবত দাবী করে আসছিল গ্রামবাসীরা৷ কিন্তু, কোন এক অজানার কারণে রাস্তাটি কাজ হচ্ছে না৷ এ বিষয়ে কমলপুর পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ৷ তবে সূত্রের খবর গত চার মাস আগে আগরতলার জনৈক ঠিকেদার ই-টেন্ডারের মাধ্যমে রাস্তার কাজ পান৷ মাফিয়াদের কারনে ঠিকেদার কাজ বন্ধ রাখেন৷ যার দুভর্োগ পোহাচ্ছে ওই পঞ্চায়েত গুলির হাজার হাজার জাতি উপজাতি সম্প্রদায়ের বসবাসকারিরা৷