News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেটরে
Image

কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি, রয়েছেন ভেন্টিলেটরে

লখনউ, ২০ আগস্ট (হি.স.): শারীরিক অবস্থার আরও অবনতি হল উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের। তাঁর রক্তচাপ কম, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন না। ডায়ালিসিস চলছে, এই মুহূর্তে ভেন্টিলেটরে রয়েছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিং। চিকিৎসাধীন রয়েছেন উত্তর প্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ। কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে শুনেই হাসপাতালে পৌঁছে যান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সঞ্জয় গান্ধী পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ডিরেক্টর অধ্যাপক আর কে ধীমান জানিয়েছেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর রক্তচাপ কম, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারছেন না। ডায়ালিসিস চলছে।” এই মুহূর্তে ভেন্টিলেটরে রয়েছেন ৮৯ বছর বয়সী কল্যাণ সিং। ডিরেক্টর ধীমান জানিয়েছেন, দেখা যাক শুক্রবার সন্ধ্যা অথবা শনিবারের মধ্যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয় কি-না।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top