News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging body of a man was recovered : মিড ডে মিলের রান্না ঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging body of a man was recovered : মিড ডে মিলের রান্না ঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। আমতলী থানা এলাকার রানিরখামারের অনন্ত আচার্য উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না ঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রামকৃষ্ণ সরকার।


আমতলী থানার মধুবনের রানীখামারের অনন্ত আচার্য উচ্চ বিদ্যালয়ের মিড-ডে-মিল রান্নাঘরের বারান্দা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার ।বয়স ৪০ বছর। পেশায় রাজ মিস্ত্রি ঠিকাদার। কন্টাক্ট নিয়ে কাজ করেন। এলাকার মানুষের কাছ থেকে জানা যায় ড্রেনের কাজ নিয়ে মতভেদ কে কেন্দ্র করেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি । মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এটি অস্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top