News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Suitable for betel cultivation : রাজ্যের মাটি সুপারি চাষের জন্য খুবই উপযোগী
Image

Suitable for betel cultivation : রাজ্যের মাটি সুপারি চাষের জন্য খুবই উপযোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। সুপারি চাষ বর্তমানে খুবই লাভজনক চাষ। রাজ্যের টিলা সমতল সব জায়গাতেই সুপারি চাষ করা যায়। রাজ্যের মাটি সুপারি চাষের জন্য খুবই উপযোগী। প্রাচীনকাল থেকেই মানুষ পানের সাথে সুপারি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার করে আসছেন। বর্তমানে সুপারি চাষ লাভজনক হওয়ার কারণে চাষিরা সুপারি চাষ করে থাকেন। ত্রিপুরার মাটি সুপারি চাষে খুবই উপযোগী। ত্রিপুরার পাহাড়ি অঞ্চল অর্থাৎ উঁচু জায়গা সুপারি বাগানের জন্য খুবই উপযোগী। তাই রাজ্যের পাহাড় সমতল সব জায়গাতে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সুপারি চাষ এর চিত্র। এই সুপারি চাষে এগিয়ে এসে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক যুবতীরা।

নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন। এমনই একটি চিত্র লক্ষ্য করা গেল আমবাসা মহকুমাধীন খগেন্দ্র রোয়াজা পাড়াতে। এই পাড়ার এক জনজাতি যুবক দেবমোহন ত্রিপুরা স্বউদ্যোগে নিজের বাড়ির পাশে টিলা ভূমিতে গড়ে তুলেন সুপারি বাগান। বাজার থেকে চারা ক্রয় করে এই বাগানটি গড়ে তুলেন। এই বাগানটিতে একশ কুড়িটি সুপারির চারা লাগিয়েছিলেন। বর্তমানে প্রায় ৮৫ টি সুপারির চারা রয়েছে বাগানে। তিনি জানান সরকারি সাহায্য হিসেবে রাবার বাগান পেয়েছিলেন। কিন্তু নিজস্ব জায়গা না থাকায় তিনি রাবার বাগান করতে পারেননি। তাই তিনি বাজার থেকে সুপারির চারা কিনে নিজ বাড়ির পাশে গড়ে তুলেন একটি সুপারি বাগান।সুপারী চাষ করে তিনি স্বাবলম্বী হবেন বলে আশাবাদী। সুপারি লাভজনক চাষ হওয়ায় অন্যান্যদেরকেও সুপারি চাষে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top