News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি ও ধসের জেরে ৬ রোহিঙ্গা-সহ বাংলাদেশে মৃত অন্তত ২০ জন
Image

বৃষ্টি ও ধসের জেরে ৬ রোহিঙ্গা-সহ বাংলাদেশে মৃত অন্তত ২০ জন

ঢাকা, ৩১ জুলাই (হি.স.) : প্রবল বৃষ্টি ও ধসের জেরে ৬ রোহিঙ্গা-সহ বাংলাদেশে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। টানা চারদিনের বৃষ্টির ফলে তৈরি হওয়া বন্যা পরিস্থিটি ও ধসে কক্সবাজারে জেলার ৯টি উপজেলার পাঁচশো গ্রামের অন্তত দুই লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছে। গ্রামগুলিতে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের সংকট। রাস্তা ভেঙে যাওয়ায় ও জলে তলিয়ে যাওয়ায় বাইরের জগতের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকাগুলির।


কক্সবাজারের জেলা প্রশাসন জানিয়েছে, গত চারদিন ধরে জেলায় বৃষ্টিপাত হয়েছে ৩৯২ মিলিমিটার। ভারী বর্ষণ ও পাহাড়ি ধসে ৯টি উপজেলার ৫২টি ইউনিয়নে ৭৬ হাজার ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের দুই লক্ষেরও বেশি মানুষ এখনও জলবন্দি। অতিবৃষ্টির ফলে বহু নদী কূল ছাপিয়ে গ্রাম ভাসিয়েছে। তিন লক্ষ ছ’হাজার মানুষকে তার আগে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় ভেসে গিয়েছে অন্তত ৭০টি গ্রাম। ধস নেমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। প্রশাসন এখন সেই সব জায়গায় ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছে। ধসের কবলে পড়ে ও নানা দুর্ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। জলে তলিয়ে গিয়েছে ৫ হাজার ৭৫৯ হেক্টর চাষের জমি। গত চারদিনে জেলার বিভিন্ন স্থানে ধস ও জলে ভেসে ভেসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top