News Flash

  • Home
  • Uncategorized
  • Brother was attacked by his brother : বারভাইয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত অপর ভাই
Image

Brother was attacked by his brother : বারভাইয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত অপর ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। গোমতী জেলার উদয়পুরের বাগমা পুলিশ ফাঁড়ির অধীন বারভাইয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত অপর ভাই। আক্রান্ত ব্যক্তির নাম সুভাষ পাল।


গভীর রাতে উদয়পুর বাগমা পুলিশ ফাঁড়ির অধীন বারভাইয়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে ভাইরাসে আক্রান্ত হয়েছে অপর ভাই। আক্রমণে আহত সুভাষ পাল গুরুতর আহত অবস্থায় বর্তমানেগোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার গভীর রাতে সুশীল পাল এর নেতৃত্বে সুকান্ত ভুইয়া, রাখাল পাল এবং সুকান্ত পাল সুভাস পালের বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে মাথায় কোপ ম দেয়। পরবর্তীতে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।

তাতে সুভাষ পাল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা দেখতে পেয়ে ওনার স্ত্রী ও ছেলে এগিয়ে আসলে উনাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ । পরবর্তী সময় প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে এসে সুভাষ পালকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুভাষ পাল। ঘটনায় বাগমা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত সুশীল পাল সহ বাকী তিন অভিযুক্তাদের নামে লিখিত মামলা দায়ের করা হয়।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top