News Flash

  • Home
  • Uncategorized
  • Four youths have been arrested : বিশালগড়ের রাউতখলা এলাকায় গরু চোর সন্দেহে ৪ যুবককে আটক করা হয়েছে
Image

Four youths have been arrested : বিশালগড়ের রাউতখলা এলাকায় গরু চোর সন্দেহে ৪ যুবককে আটক করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। বিশালগড়ের রাউতখলা এলাকায় গরু চোর সন্দেহে ৪ যুবককে আটক করা হয়েছে। আটক ৪ যুবককে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে রাউতখলা এলাকার এক বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। গরু চোর সন্দেহে ওই ৪ যুবককে আটক করেন স্থানীয় জনগণ। বিশালগড় থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়েছে ওই এলাকায় গত কিছুদিন ধরেই গরু চোরের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত গ্রামগুলিতে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকায় বসবাসকারী জনগণ রাতের নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। চোরেরা গোয়াল ঘর থেকে গরু চুরি করে নির্বিবাদে কাঁটাতারের বেড়ার ওপারে নিয়ে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। সীমান্তে বিএসএফের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার জনগণ। বিএসএফের টহলদারী অভাবেই বাংলাদেশের গরু চোরের দল অবাধে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। এদিকে চুড়াইবাড়িওয়াচ পোস্টের পুলিশ আটক করে ২৫ টি গরু আটক করেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

তারা গরু নিয়ে আসার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আসাম থেকে এসব গরু রাজ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে না বলে জানা গেছে। বেআইনিভাবে গাড়ি বোঝাই করে গরু নিয়ে আসার চেষ্টা করলে ওয়াচ পোস্টের পুলিশ সেকারিটি আটক করে গরু গুলি উদ্ধার করেছে। উল্লেখ্য এর আগেও এ ভাবে বেআইনিভাবে গরু নিয়ে আসার সময় বেশ কিছু সংখ্যক গরুসহ গরু পাচারকারী আটক হয়েছে। এসব ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে বলে জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top