News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lanka decided to bat : সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
Image

Sri Lanka decided to bat : সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

কলম্বো, ১৮ জুলাই (হি.স.) : প্রায় ২ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে আরও একবার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। রবিবার লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে শিখরবাহিনী তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডের অধিনায়ক দাসুন শনকা। এদিন প্রথম একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদব এবং ইশান কিষানের অভিষেক হচ্ছে। এছাড়া কুলদীপ এবং যুজবেন্দ্রও আজ প্রথম একাদশে রয়েছে। ২০১৭ সালের পর থেকে এই দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। একদিনের ফরম্যাটে ২০১৯ সালে শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

এদিকে ভারতের বিরুদ্ধে দল বাছতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। প্রথমে করোনা হানা দিয়েছিল শ্রীলঙ্কা শিবিরে। এর পর চোটের কবলে পড়ে তারা। যার জেরে প্রথম একাদশের দুই ক্রিকেটার ছিটকে যান। অনুশীলনের সময়ে কুশল পেরেরার ডান কাঁধে চোট লেগেছে। আর বিনুরা ফার্নান্দোর বাঁ পায়ের গোড়ালিতে বৃহস্পতিবারই চোট পেয়েছেন। তাই এই দুজনও ছিটকে গিয়েছেন। কুশল পেরেরার পরিবর্তে এই সিরিজে অধিনায়ক হিসেবে আগেই বেছে নেওয়া হয়েছিল দাসুন শনাকাকে। শেষ খবর পাওয়া গিয়েছে, শ্রীলঙ্কা দশ ওভারে এক উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top