News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Athletes are affected by Corona : বাড়ছে উদ্বেগ, এবার অলিম্পিক গেম ভিলেজে করোনা আক্রান্ত আরও দুই অ্যাথলিট
Image

Athletes are affected by Corona : বাড়ছে উদ্বেগ, এবার অলিম্পিক গেম ভিলেজে করোনা আক্রান্ত আরও দুই অ্যাথলিট

টোকিও, ১৮ জুলাই (হি.স.) : এবার অলিম্পিক গেম ভিলেজে করোনা আক্রান্ত প্রতিযোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ। শনিবারে আয়োজকরা জানিয়েছিলেন, আঁটসাট নিরাপত্তা টপকে অলিম্পিক গেম ভিলেজে করোনা ভাইরাস একজনের শরীরে মিলেছে। তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতে ফের গেম ভিলেজে থাকা আরও দুই অ্যাথলিট এবার করোনা পজিটিভ ধরা পড়ল।

আর মাত্র দিন পাঁচেক বাকি। তারপরই ২৩ জুলাই থেকে শুরু টোকিও অলিম্পিক। কিন্তু তার আগেই গেম ভিলেজে মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রমণ। এই প্রথম সেখানে দুই অ্যাথলিটের শরীরে মিলল করোনা ভাইরাসের (Corona Virus) খোঁজ। রবিবার এখবর নিশ্চিত করা হয়েছে আয়োজকদের তরফে। গেম ভিলেজের বাইরে আরও একজন আক্রান্ত বলেও শোনা যাচ্ছে। শনিবারই গেম ভিলেজে প্রথম করোনা পজিটিভের খবর সামনে আসার পর বাড়ে উদ্বেগ। যদিও জানা যায়, তিনি কোনও প্রতিযোগী নন। কিন্তু এবার অ্যাথলিটরাও আক্রান্ত হলেন। তাঁদের পরিচয় এখনও জানানো হয়নি।


প্রতিবারের মতো এবারও গেম ভিলেজেই থাকছেন সাড়ে ছ’হাজারেরও বেশি প্রতিযোগী। অতিমারীর কারণে অন্যান্যবারের থেকে এবার কড়াকড়িও বেশি। প্রতিযোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলা, সঙ্গম না করার মতো নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে আয়োজকরা আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। সংক্রমণ রুখতে সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এদিকে, জাপান সরকার আগেই জানিয়েছে, কোনও প্রতিযোগী করোনা রোগীর সংস্পর্শে এলেও ইভেন্টে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসতে হবে।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top