News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের খুটি বিপদজনক অবস্থায়, আতঙ্কে গ্রামবাসী
Image

বিদ্যুতের খুটি বিপদজনক অবস্থায়, আতঙ্কে গ্রামবাসী

আমবাসা, ১৫ জুলাই : ধলাই জেলার গন্ডাছড়ার রানিপুকুর রুপাধন পাড়ায় গত এক বছর ধরে বৈদ্যুতিক খুটি বিপদজনক অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ।বৈদ্যুতিক খুটির বেহাল দশা। যেকোন সময় খুটি ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা যায় গন্ডাছড়া মহকুমার রানিপুকুর রুপাধন পাড়ায় গত এক বছর ধরে বৈদ্যুতিক খুটি বিপদজনক ভাবে ভেঙ্গে পড়ে আছে। গ্রামবাসীরা ভাঙ্গা কুটিটি মেরামত করার জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। শেষে গ্রামবাসীরা ভাঙ্গা খুটিটি একটি গাছের সাথে বেঁধে কোন ক্রমে বিদ্যুৎ লাইন স্বাভাবিক করেন। বিদ্যুৎ লাইন সরবরাহ হলেও যেকোন সময় খুটিটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাতে আতঙ্কিত গ্রামের মানুষ।

গ্রামবাসী দাবি তুলেছেন, অতি দ্রুত খুটিটি সারাই করার জন্য। অন্যতায় যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটে গেলে বিদ্যুৎ নিগমকে এজন্য দায়ী থাকতে হবে বলে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top