News Flash

  • Home
  • দেশ
  • 319 people died : আড়াই মাসে রাজ্যে করোনায় মৃত্যু ৩১৯ জনের
Image

319 people died : আড়াই মাসে রাজ্যে করোনায় মৃত্যু ৩১৯ জনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ গত আড়াই মাসে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১৯ জনের৷ এর মধ্যে মে মাসে ১২১ জন, জুন মাসে ১৬৩ জন এবং জুলাই মাসের ১২ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ গত আড়াই মাসে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে করোনা দ্বিতীয় ধাপের বলে ধরা হয়েছে৷ অন্যদিকে, প্রথম ধাপে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ১৬৮ জন একমাসে৷ ২০২০ সালের সেপ্ঢেম্বরে একমাসে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল৷


এদিকে, গত ২৪ ঘন্টায় আরও সংক্রমিত হলো ৫৬৬ জন৷ মৃত্যু হয়েছে ১ জনের৷ নমুনা পরীক্ষা হয় ১১,৬২২ জনের৷ তবে সংক্রমণে প্রভাব অতিরিক্তভাবে পশ্চিম জেলাতেই রয়েছে৷ পশ্চিম জেলার সংক্রমিত ১৪৭ জন, গোমতী জেলার সংক্রমিত ৬৩ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৪৬ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৪ জন, সিপাহীজলা জেলায় ৪৬ জন, উত্তর জেলায় ৫১ জন এবং ঊনকোটি জেলায় ৮৮ জন এবং দক্ষিণ জেলায় ৯১ জন৷ সারা রাজ্যে পজিটিভিটি হার ৪.৮৭ শতাংশ৷ মৃত্যুর হার ১.০০ শতাংশ৷ এবং সক্রিয় রোগীর সংখ্যা ৩৮২৬ জন৷ তবে সংক্রমণে গতি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে৷ পশ্চিম জেলার আগরতলা পুর নিগমের এলাকায় সংক্রমণের হার ৮.৭৪ শতাংশ৷

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top