News Flash

  • Home
  • দেশ
  • Distribution of various items : মজদুর সংঘের উদ্যোগে উদয়পুরে বিভিন্ন সামগ্রী বিতরণ
Image

Distribution of various items : মজদুর সংঘের উদ্যোগে উদয়পুরে বিভিন্ন সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ১৩ই জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘ গোমতি জেলা কমিটি শ্রমিক স্বার্থে বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে থাকে৷ কিছুদিন আগে করোনা আবহে রাজারবাগ মোটরষ্ট্যান্ড,জামতলা মোটরষ্ট্যান্ড সহ বিভিন্ন স্থানের স্ট্যান্ডে শ্রমিকদের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ও সেনিটাজার ,শুকনো খাবার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদানের পাশাপাশি আজ মঙ্গলবার উদয়পুর চন্দ্রপুর কলোনি এফ সি আই (ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার) খাদ্য গুদামে ( গোডাউনে) অবস্থিত ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার শাখার উদ্যোগে চন্দ্রপুর স্থিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের অফিস কক্ষে ট্রাকচালক, খাদ্য গুদামে কর্মরত শ্রমিক এবং স্থানীয় এলাকা বাসীদের মধ্যে কোভিড নাইনটিন ভ্যাকসিন প্রদান করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের রাজ্য সভাপতি রাম সিং, সাধারণ সম্পাদক রজৎ দত্ত, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সদস্য দ্বিগবিজয় ভাওয়াল, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা কমিটির সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক পার্থসারথী ঘোষ, প্রদীপ মজুমদার, স্বপন মন্ডল, রবীন্দ্র চন্দ্র দাস, গোমতী জেলা কমিটির ট্রাক ড্রাইভার মজদুর সংঘের সভাপতি সুশীল দেবনাথ, সম্পাদক বিকাশ সাহা সহ ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কার্য কর্তারা৷ এদিন কোভিড নাইনটিন ভ্যাকসিন নিতে আসা ট্রাক ডাইভার, শ্রমিক সহ স্থানীয় এলাকায়বাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷ প্রায় দুই শতাধিক শ্রমিক ও স্থানীয় মানুষ এই টিকাকরণ কর্মসূচীতে অংশগ্রহণ করে টিকা গ্রহণ করেন৷

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top