News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ছাড়লেন বিদায়ী রাজ্যপাল রমেশ বৈশ, উষ্ণ সম্বর্ধনা
Image

ত্রিপুরা ছাড়লেন বিদায়ী রাজ্যপাল রমেশ বৈশ, উষ্ণ সম্বর্ধনা

আগরতলা, ১৩ জুলাই : ত্রিপুরা ছাড়লেন বিদায়ী রাজ্যপাল রমেশ বৈশ। তাঁকে এমবিবি বিমান বন্দরে বিদায় সম্বর্ধনা জানান মুখ্য সচিব কুমার অলক, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব সহ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ। আগামীকাল তিনি ঝারখন্ডের ১০ম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন।

তিনি ১৯৪৭ সালের ২ অগাস্ট ছত্তিশগরের রায়পুরে জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু বিজেপি-তে যোগদানের মাধ্যমে। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় রাজনীতি সুদক্ষ ব্যক্তি অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ১৯৯৮ সালে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হন। তারপর থেকে দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন।

তিনি ২০১৯ সালের ২৯ জুলাই ত্রিপুরার ১৮তম রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ইতিপূর্বে সাংসদ হিসেবে দীর্ঘ সময় সংসদীয় রাজনীতিতে দক্ষতার ছাপ রেখেছেন। ১৯৯৬ সাল থেকে ২৩ মে ২০১৯ পর্যন্ত তিনি রায়পুর থেকে সাংসদ ছিলেন। তার আগে তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ পর্যন্ত সাংসদ ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ৯ জানুয়ারী থেকে ২৩ মে ২০০৪ পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রীর দায়্য়িত্ব সামলেছেন। তেমনি, ২৯ জানুয়ারী ২০০৩ থেকে ৮ জানুয়ারী ২০০৪ পর্যন্ত খনি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী ছিলেন। ৩০ সেপ্টেম্বর ২০০০ থেকে ২৯ জানুয়ারী ২০০৩ পর্যন্ত তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী ছিলেন। ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০০ পর্যন্ত কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী, মার্চ ১৯৯৮ থেকে অক্টোবর ১৯৯৯ পর্যন্ত কেন্দ্রীয় ইস্পাত ও খনি মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী হিসেবে সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালে তাঁকে প্রথম ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। এখন তিনি ঝারখন্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন। আগামীকাল তিনি ওই রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। সর্বদা হাসিমুখে থাকা রমেশ বৈশ ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন শাসক এবং বিরোধী উভয়ের সমস্যা শুনেছেন। শুধু তাই নয়, সেই সমস্যা সমাধানের চেষ্টাও করেছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top