News Flash

  • Home
  • Uncategorized
  • Copa America : চিলিকে হারিয়ে কোপার সেমিফাইনালে ব্রাজিল, এবার নেইমারদের সামনে পেরু
Image

Copa America : চিলিকে হারিয়ে কোপার সেমিফাইনালে ব্রাজিল, এবার নেইমারদের সামনে পেরু

রিও ডি জেনিরো, ৩ জুলাই (হি.স.) : কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল ব্রাজিল। ভারতীয় সময় শনিবার ভোরে চিলিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল নেইমাররা। ম্যাচের অর্ধেকটা সময় দশ জনে খেলতে হয় গতবারের চ্যাম্পিয়ন তথা আয়োজক দেশ ব্রাজিলকো। সেমিফাইনালে এবার নেইমারদের সামনে পেরু। আগামী ৫ জুলাই সোমবার প্রথম সেমিফাইনালে নিলটন স্যান্টোস টুর্নামেন্টে ব্রাজিল খেলবে পেরুর বিরুদ্ধে।


চিলির বিরুদ্ধে ম্যাচের ৪৬ মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন লুকাস পাকেতো। গোল করার দু মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ব্রাজিলের তারকা গ্যাব্রিয়েল জেসুস। দশজনের ব্রাজিলকে পেয়ে খেলায় সমতায় ফেরার অনেকটা সময় পেয়েছিল চিলি। কিন্তু ব্রাজিল দুরন্ত ডিফেন্স আর সংঘবদ্ধ ফুটবলের সামনে ২০১৫,২০১৬ কোপার চ্যাম্পিয়ন চিলি গোলশোধ করতে ব্যর্থ হয়। গোল না করলেও দুরন্ত ফুটবল উপহার দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন নেইমার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top