News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি
Image

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কল্যাণপুরে অনুষ্ঠিত হলো ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি। শনিবার কল্যাণপুর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কল্যাণপুর মণ্ডল সভাপতি নিতাই বল, সাধারণ সম্পাদক অসীম দেবরায়, সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। র‍্যালিটি কল্যাণপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এসময় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিদ্যুৎ মাসুলের অতিরিক্ত চাপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলছিল। সেই পরিস্থিতিতে অতিরিক্ত মাসুলের ক্ষেত্রে ১০০ শতাংশ ভর্তুকির সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। সরকারের এই জনমুখী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এদিনের ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়েছে।

Releated Posts

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026

নাকা পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে পালাল নম্বরবিহীন গাড়ি

বিশালগড়, ২২ আগস্ট: নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় মালবোঝাই একটি নম্বরবিহীন গাড়ির ধাক্কায় আহত হলেন টিএসআর জওয়ান আরিফুল ইসলাম। ঘটনাটি…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

Leave a Reply

Scroll to Top