News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে
Image

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনজনই কৈলাসহর থানার হেফাজতে রয়েছে এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার, ১৭ আগস্ট গভীর রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তিন যুবককে আটক করেন। অভিযোগ, বাংলাদেশে অবৈধভাবে গাঁজা পাচারের উদ্দেশ্যে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছিল। আটক করার পর তাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আটক তিন যুবককে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে।

আটক তিনজনের মধ্যে রয়েছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভোটেরবাজার এলাকার বাসিন্দা হিমাংশু মালাকার ওরফে হিমু। অপর দুইজন সুরুজ আলী ও সুরমা আলী সম্পর্কে আপন দুই ভাই। তাঁদের বাড়ি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁরা সিদেক আলীর দুই ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। আগামী ১৯ আগস্ট বুধবার তাদের কৈলাসহর আদালতে পেশ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

তবে আটক হিমাংশু মালাকার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ায় ঘটনাটি নিয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কলকাতা থেকে দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 18, 2026

Leave a Reply

Scroll to Top