News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের
Image

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অভিযোগ অনুযায়ী, চিকিৎসার জন্য মেলাঘরের মধ্যপাড়ার বাসিন্দা বিল্লাল মিয়া ২ কেজি ৭৮০ গ্রাম সোনা নিয়ে আগরতলার উদ্দেশে আসার সময় বিশালগড় থানার পুলিশ তাঁর গাড়ি আটক করে এবং গাড়িতে থাকা সমস্ত সোনা নিয়ে যায়।

ঘটনাটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারির বলে জানা গেছে। বিল্লাল মিয়ার অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে সোনামুড়া থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি। এরপর ন্যায়বিচারের দাবিতে গত ১৮ মার্চ ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি।

মামলার শুনানি শেষে আজ মাননীয় ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে দ্রুত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে জানান মামলাকারীর আইনজীবী শংকর লোধ। পাশাপাশি, মামলাটির তদন্ত ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র আধিকারিকের মাধ্যমে করারও নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগের সত্যতা, সোনা উদ্ধারের বিষয় এবং ঘটনায় কারও ভূমিকা রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। আদালতের নির্দেশের পর এবার গোটা ঘটনায় পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।

Releated Posts

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কলকাতা থেকে দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 18, 2026

Leave a Reply

Scroll to Top